আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছেন ২৫ জন যাত্রী।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আক্কেলপুর-বগুড়া সড়কের আক্কেলপুর উপজেলার ভিকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান,

আজ বৃহস্পতিবার আক্কেলপুর বাসটার্মিনাল থেকে একটি বাস চালক ও সহকারীসহ মোট ৩০ জন যাত্রী নিয়ে বগুড়ার উদ্দেশ্যে ছাড়ে।

সকালে আক্কেলপুর উপজেলার ভিকনী এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে বাসের সহকারীসহ ২৫ জন আহত হন।

স্থানীয়দের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card