ঈদগাঁওতে ৪৫ জন শিক্ষককে বিরল সম্মাননা দিলেন প্রাক্তন ছাত্র পরিষদ

কক্সবাজারের নবগঠিত উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ৪৫ জন শিক্ষককে বিরল সম্মাননা প্রদান করে নজির স্থাপন করল।

২৭ ডিসেম্বর বিদ্যালয়ের মোখতার আহমদ হল রুমে সকালে খতমে কোরআনের মধ্য দিয়ে দিন ব্যাপী কর্মসূচি চলে। বিদ্যালয়ে (২০১০-২৪) ব্যাচের প্রাক্তন ছাত্র পরিষদ আয়োজনে বর্ণাঢ্য ভাবেই মানুষ গড়ার কারিগর খ্যাত শিক্ষকদের সম্মাননা দিয়েছেন প্রাক্তন ছাত্র পরিষদ নামের একটি সংগঠন।

“এখনো স্বরণ করি তোমার বাণী জীবন সার্থক করে তোমার সৃষ্টি মুত্তিত আদর ও প্রেম নিয়ে তোমার প্রতি” শিক্ষক তুমি মঙ্গলমূ্তি, তুমি আদর্শ ‘। এই শ্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে ক্রেস্ট,শাল, উত্তরীয় দিয়ে সংবর্ধনার মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়েছে। দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাস জনি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন সিরাজুল মজিদসহ আরো অনেকে।

সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ২ জন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যথাক্রমে মো: শহিদুল ইসলাম, গিয়াস উদ্দিন, শফিউল আলম, খুরশীদুল জন্নাত, আবদু জলিল,নজরুল ইসলাম হোসাইনী, নুরুল আমিন, কামরুজ্জামান, রমিজ আহমদ,মো: নোমান, মাওলানা হেফাজত উল্লাহ নদভী,ঈদগাঁও সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম, সাবেক প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাতজন অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন, আমান উল্লাহ ফরাজী,নুরুল হক বীর প্রতীক,শফিউল আলম, আবু তাহের,শের আলী, জাফর আলম ও মোখতার আহমদ। অন্যদিকে হাইস্কুলের ২৫ জন শিক্ষককেও এই সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও বিদ্যালয়ের কর্মচারী ও অফিস স্টাফদেরকে সম্মানিত করা হয়। তিন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। পরে প্রধান শিক্ষিকা খুরশীদুল জান্নাত শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়া সংবর্ধিত করেন ছাত্র পরিষদ।

শিক্ষক সম্মাননাকে ঘিরে স্কুলের গেইট থেকে মিলনায়তন পয়ন্ত অপরুপে সাজানো হয়। সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত,পতাকা উত্তোলন, বাজার ও স্টেশন এলাকায় র্যালী, প্রাক্তন শিক্ষকরা তাদের অনুভূতি প্রকাশ করে। দুপুরে শিক্ষার্থীসহ ৫শতাধিক লোকজনকে মেজবানী খাবার পবিবেশন করা হয়েছে। স্বনামধন্য শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সংস্কৃতিক সন্ধ্যা পরিবেশিত হয়।

যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপর নিপীড়ন,নির্যাতন,জবরদস্তি,হেনেস্তা, অপদস্তসহ অসম্মান করা হচ্ছে। ঠিক তখনি সময়ে ঈদগাঁও আলোকিত শিক্ষাঙ্গন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রদের আয়োজনে শিক্ষকদের ঐতিহাসিক সম্মাননা সত্যিই অনন্য আয়োজন। শিক্ষকরা এর চেয়ে বেশি কিছু চাইনা,সম্মান আর ভালবাসা নিয়ে আজীবন বেঁচে থাকতে চাই। এটুকুই তাদের প্রাপ্তি। শিক্ষকদের কঠিন সময়ে তারা দেখিয়ে দিলেন মানুষ গড়ার কারীগরদের সম্মান দিয়ে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। তারাই স্বার্থক,তারাই সফল। পিতা মাতার পরেই শিক্ষকের স্থান। যেই স্থানে গুণীজনদের সম্মানিত করা হয়,সেই স্থানে সম্মানিত গুণীজন সৃষ্টি হয়।

ঈদগাঁও উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় প্রধান, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বর্তমান শিক্ষকদের যথা যথভাবে সম্মানিত করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রাক্তন ছাত্ররা।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর