ঈদগাহ গ্রামার স্কুলের শিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ সম্পন্ন

কক্সবাজারে ঈদগাহ গ্রামার স্কুলের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৩০ নভেম্বর সকালে বাজারস্থ বিদ্যালয় প্রাঙ্গনে পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডা: তৃণা সাহা। বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগীও দানশীল বখতিয়ার কামাল চৌধুরী,জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন,শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শহিদুল হক, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মনজুর আলম
মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য নুরুল আমিন।

স্কুলের সহকারী শিক্ষক দিদারুল ইসলামের পরি চালনায় সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন, স্কুল প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায় ও সম্মাননা স্মারকসহ নগদ অর্থ প্রদান, সকল বিদায় শিক্ষার্থীদের বিদায় স্মারক,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার প্রদান করা হয়।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর