অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধিদল। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হবে।
রোববার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সোমবার বিএনপির প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই সেখানে আলোচনা হতে পারে।
শায়রুল কবীর আরও জানান, দলে কারা থাকবেন তা এখনো নিশ্চিত নয়। তবে আজ সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ফিরবেন।
