টাঙ্গাইলের সখীপুরে কুকুরের কামড়ে চারজন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিদাস ও নলুয়া গ্রামে চারজন আহত হয়। আহতরা হলো কালিদাস গ্রামের জহুরা বেগম (৪০), গোপাল (৬০), রওশনা আক্তার (৬০) ও নলুয়া গ্রামের আব্দুর রউফ (৫৫)। আহতদের ভ্যাকসিনসহ অন্যান্য চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম বলেন, আমাদের হাসপাতালে পর্যাপ্ত কুকর-বিড়ালে কামড়ে আক্রান্ত রোগীর ভ্যাকসিন রয়েছে। বৃহস্পতিবার কুকুরের কামাড়ে আহত চারজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আগের তুলনায় এখন আমাদের পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে।
