কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির জেলা সদস্য আনোয়ার হোসেন কে সংবর্ধনা প্রদান

পাইকগাছা হাঁটার সাথী সংগঠনের সদস্য ও কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা সভাপতি আনোয়ার হোসেন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মোঃ আনোয়ার হোসেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির খুলনা জেলা কমিটির সদস্য মনোনীত হওয়ায় শনিবার সকালে আব্দুল হামিদ এর বন্ধু টি স্টলে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়।

সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাঁটার সাথী সংগঠনের সভাপতি আব্দুস সামাদ, গাজী শহিদুল ইসলাম খোকন, উদয় শংকর রায়, ইলিয়াস হোসেন, ব্যাংক কর্মকর্তা মোশাররফ হোসেন, কাজী জাহাঙ্গীর হোসেন, সুনীল মন্ডল, আব্দুল মজিদ, কার্তিক দেবনাথ, এডভোকেট বেলাল উদ্দিন, সুভাষ বিশ্বাস, শামসুল আরেফিন লাকি, মুজিবর রহমান বুলি, আব্দুল হামিদ ও সুভাষ মন্ডল। 

এনএএন টিভি  / তৃপ্তি রঞ্জন সেন

Share this news as a Photo Card