জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না।
কারণ শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল।
২০০৮ সালে বাংলাদেশের যেই অবস্থা ছিল, আজকে শেখ হাসিনার নেতৃত্বে তার অনেক পরিবর্তন হয়েছে।
বদলে গেছে বাংলাদেশ এবং বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি বিষ্ময়কর।
তাই তো আমেরিকার এক কংগ্রেসম্যান গত তিনদিন আগে বলেছেন-
বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনা উচিত।
বুধবার দিনাজপুর সদরের শংকরপুর ইউপির পাঁচকুড় হাজীপাড়া গ্রামে নবনির্মিত ফুট ওভার ব্রিজসহ সাব মার্জড ওয়্যার এর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ দিনাজপুর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী ড. প্রকৌশলী মোঃ এজাদুল ইসলাম এর সভাপতিত্বে ও
নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপ-সচিব মোরারজী দেশাই বর্মন,
প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন তত্তাবধায় প্রকৌশলী, বিএমডিএ, ঠাকুরগাও সার্কেল,
প্রকৌশলী রেজা মোঃ নুরে আলম তত্তাবধায়ক প্রকৌশলী এবং প্রকল্প পরিচালক, জেডিজেআইপি,
বিএমডিএ, ঠাকুরগাও, সদর উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম,
শংকরপুর ইউপির চেয়ারম্যান মোঃ আতাউর রহমান,
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোকসেদ আলী রানা প্রমুখ।
আরও পড়ুন :
- ৬০ শতাংশ মানুষ বন্যার উচ্চ ঝুঁকিতে : রিপোর্ট
- ঝিনাইদহে জামায়াত ও শিবিরের ৯ নেতাকর্মী গ্রেফতার
- কানাডায় ২৬ ও ২৭ আগস্ট বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা ২০২৩’ অনুষ্ঠান
- হাইব্রিডরা আওয়ামী লীগে বড় জায়গা দখল করে আছে: আলাল
