১৭ সেপ্টেম্বর ঢাকায় শিক্ষা ভবনের সামনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপর কিছু সংখ্যাক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং নিয়োগ বিধি মোতাবেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষদের অতিদ্রুত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়নের দাবীতে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস ) খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা।
এসময় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চদ্দানন চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, খাগড়াছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম।
এতে শিক্ষকরা বলেন নিয়োগ বিধি মোতাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে সরকারি মাধ্যমিক সিনিয়র শিক্ষকদের ৩ কর্ম দিবসের মধ্যেই পদায়ন করতে হবে নতুবা পরবর্তীতে কর্মবিরতি সহ বৃহত্তর কর্মসূচী ঘোষণা দেওয়া হবে বলে জানান শিক্ষকরা।
এনএএন টিভি / বিপ্লব তালুকদার
