খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

খাগড়াছড়িতে রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে খাগড়াছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্রগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এরপর এক এক করে খাগড়াছড়ি জেলা প্রশাসন, খাগড়াছড়ি জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, খাগড়াছড়ি জেলা পরিষদ, খাগড়াছড়ি পৌরসভা, উপজেলা পরিষদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ,খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন পর্যায়ে মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম , পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম সহ বিভিন্ন পর্যায়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

এনএএন টিভি / বিপ্লব তালুকদার

Share this news as a Photo Card