খাগড়াছড়িতে শোকাবহ আগস্ট মাস উপলক্ষ্যে শোক মিছিল

খাগড়াছড়িতে শোকাবহ আগস্ট মাস উপলক্ষ্যে শোক মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শোকাবহ আগস্ট মাস উপলক্ষ্যে শোক মিছিল বের করে শরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ করে জেলা কার্যালয়ে এসে শেষ করে। পরে জেলা কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় খাগড়াছড়ি আওয়ামী সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা’র সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, সদস্য শতরূপা চাকমা, জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ দিদারুল আলম সহ জেলা আওয়ামী লীগের জেলা শাখা ও  সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এতে উপস্থিত ছিলেন।

এনএএন টিভি/বিপ্লব তালুকদার

Share this news as a Photo Card