গাইবান্ধায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢোলভাঙ্গা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক শহিদুল্লাহেল কবির ফারুক কে গাইবান্ধা পৌর শহর থেকে গতরাতে গ্রেফতার করেছে।
এ বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম জানান, পৌর শহর হতে সদর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শহিদুল্লাহেল কবির ফারুক (৫০) জেলার সাদুল্লাপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত নওশা সরকার (বি.ডি.আর) এর ছেলে। তিনি গাইবান্ধা পৌর শহরে পরিবার নিয়ে বসবাস করতেন।

এনএএন টিভি / কাজী নজরুল ইসলাম

Share this news as a Photo Card