গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রে’র উদ্যোগে জিইউ’কে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর উদ্বোধনের মধ্য এ শিক্ষা প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর করলো।
৯ নভেম্বর শনিবার সকালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পাটিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

পরে অডিটোরিয়ামে গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক এম আব্দুস সালাম এর সভাপতিত্বে ও অধ্যক্ষ জহুরুল কাইয়ুম এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পাওয়ার অ্যান্ড পাটিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের (মাধ্যমিক -২) অতিরিক্ত সচিব রবিউল ইসলাম ,গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
আরো বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্রে’র উপদ্ষ্টো বিগ্রেডিয়ার জেনারেল (অবসর) আসাদুজ্জামান সোবাহানী, বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক এ্যাড. আনিছুজ্জামান খান বাবু, নির্বাহী কমিটির সদস্য সচিব জনাব শামীমা মাহমুদা ইয়াসমিন, গাইবান্ধার সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহাজাদা, প্রভাষক আব্দুর রশিদ, নাছিম সুলতানা রেখা প্রমুখ।
এনএএন টিভি/ কাজী নজরুল ইসলাম
