গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র্যালী, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, প্রশিক্ষণ সনদ, যাতায়াত ভাতা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বর শুক্রবার সকালে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
পলাশবাড়ী উপজেলা যুব উন্নয়ন অফিসার শহীদুল্লাহ্ ভূঞায় সভাপতিত্বে আলোচনা সভায় “দক্ষ যুব গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার, অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক পাপুল সরকার, প্রশিক্ষনার্থী সাধনা আক্তার, উদ্যোক্তা সোহেল রানা, মিতু বেগম প্রমূখ।
শেষে ৪০ জন কম্পিউটার প্রশিক্ষনার্থী মাঝে প্রশিক্ষণ সনদ, যাতায়াত ভাতা ও অন্যান্য প্রশিক্ষনার্থীদের মাঝে ঋণের চেক বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস।
এনএএন টিভি /কাজী নজরুল ইসলাম
