গাজীপুরের কালিয়াকৈরে কুলসুম বেগম নামের এক গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
শনিবার সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের সাত্তার গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
কুলসুম জামালপুর জেলার সড়িষাবাড়ি উপজেলার বাউসি চন্দ্রপুর গ্রামের বোরহান হোসেন হৃদয়ের স্ত্রী।
তিনি উপজেলার সাত্তার গেইট এলাকার আব্দুল রশিদের একটি ফ্লাটে ভাড়া থেকে স্থানীয় লিবার্ডি কারখানায় চাকরি করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বোরহানের সাথে প্রেমের সম্পর্কে পাঁচ মাস আগে কুলসুমের সাথে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই তাদের মাঝে পারিবারিক কলহ লেগেই থাকত।
বিভিন্ন বিষয় নিয়ে স্বামী বোরহানউদ্দিন স্ত্রীকে মারধর করতো।
গত দুইদিন আগে স্বামীর সাথে ঝগড়া হয়।
এরই জের ধরে শুক্রবার রাতে যে কোন সময় জানালার গ্রিলের সাথে গলার উড়না পেচিয়ে আত্মহত্যা করে সে।
কালিয়াকৈর থানার (তদন্ত) ওসি আবুল বাশার জানান, নিহত ওই নারীর লাশটি আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন :
- বরিশালে তাজিয়া মিছিল
- চতুর্থ আসরে খেলতে শ্রীলঙ্কায় শরিফুল
- নাটোরের বড়াইগ্রামে শাশুড়িকে গলাটিপে হত্যার অভিযোগ
- রাফির সঙ্গে দূরত্ব কি তবে মিটে গেলো পরীমণির!
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- সাভারে আওয়ামী লীগ নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিলে সতর্ক পাহারা
- ভারতে তাজিয়া মিছিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু
- আমেরিকায় মদপানে পুরুষের চেয়ে নারীর মৃত্যুর হার বেশি
- হাসপাতালে ভর্তি অসুস্থ নেতা আমানকে খাবার পাঠালেন প্রধানমন্ত্রী
- রাজধানীর বিভিন্ন এলাকায় ২০ পুলিশ সদস্য আহত, আটক বিএনপির ৯০ নেতাকর্মী
