নাটোরের গুরুদাসপুরে মনোয়ারা নামের এক গৃহবধূকে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড ও
আরো ২০ হাজার করে টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি মো. শরীফ উদ্দিন এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় খলিফাপাড়ার মৃত হযরত আলীর ছেলে মনিরুল ইসলাম ও
একই এলাকার মৃত সাত্তারের ছেলে মিঠু প্রাং।
এই মামলার অপর আসামি নাহিদ ইসলামকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৬ জানুয়ারী উপজেলার পার গুরুদাসপুর উপজেলার বাসিন্দা
বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী ভোর ৬টার দিকে স্ত্রীকে নামাজের জন্য ডেকে নিজে নামাজে যান।
পরে নামাজ শেষে প্রথমে ভাতিজা ও বাড়ি আসার পর প্রতিবেশীদের নিকট তার স্ত্রীর নিহতের বিষয়টি জানতে পারেন।
এসময় তিনি বাড়িতে একটি ধারালো চাকু পান।
তবে হত্যার সাথে কাউকে জড়িত সন্দেহ না হওয়ায় ওইদিন রাতে গুরুদাসপুর থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন।
পরে পুলিশ তদন্ত করে ২০২০ সালের ৩১ শে আগস্ট ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
এই মামলায় দীর্ঘ শুনাশি শেষে বৃহস্পতিবার দুপুরে আসামি মনিরুল ও
মিঠুর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ও
২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অপর আসামি উপজেলার খামার নাচকৈড় এলাকার নজরুল ইসলামের ছেলে নাহিদ ইসলামের
জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় বেকসুর খালাস দেয়া হয়।
আরও পড়ুন :

Comments are closed.