
আজ শনিবার (১৭ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলা অডিটোরিয়াম হলে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেয়া হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের টানা ৪র্থ বারের নির্বাচিত সংসদ সদস্য হাজী আলি আজগর টগর।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত শেষে সমিতির সদস্য সদ্য প্রয়াত সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মুফতি মো ইখলাছুর রহমান।
দামুড়হুদা ডায়াবেটিক সমিতির আয়োজনে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এসময় উপস্থিত ছিলেন সমিতির সদস্য হাজী আব্দুল কাদির, হাজী আমজাদ হোসেন, জহুরুল ইসলাম, আজিজুল হক আজিজ, মোমিনুল হক, মাকসুদুর রহমান রতনসহ প্রায় শতাধিক সদস্য। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আল মামুন।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ
