চুয়াডাঙ্গায় গলা কেটে এক নারীকে হত্যা

চুয়াডাঙ্গা শহরতলীতে অঞ্জলি (৫৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহর সংলগ্ন দৌলতদিয়াড় দক্ষিনপাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত অঞ্জলি খাতুন দৌলতদিয়াড় দক্ষিনপাড়ার গহেশের স্ত্রী ও চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের মৃত. মেঘনাথের মেয়ে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।

এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ