চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে কোটি টাকার স্বর্ণেরবার সহ যুবক আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দর্শনা থানার সুলতানপুর বিজিবি টহলদল সীমান্তের পাকারাস্তা থেকে ১ কেজি ১৬৬গ্রাম ওজ‌নের ১০টি স্বর্ণেনবার সহ এক যুবককে আটক করেছে। 
         
৮ ই মার্চ শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা বিজিবি- ৬ ব্যাটালিয়ানের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির টহল কমান্ডার হাবিলদার আঃ হাকিম জানান, শুক্রবার (৮ মার্চ) বিকেল ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার নাস্তিপুর গ্রামের পাকারাস্তার মোড়ে ওৎ পেতে থাকি । এ সময় এক যুবক বাইসাইকেল যোগে সীমান্তেরদিকে যাওয়ার সময় বিজিবির সন্দেহ হলে তাকে আটক করে। পরে জনগনের সামনে তার দেহ তল্লাশি করে কোমরেবাধা ১ কেজি ১৬৬ গ্রাম ওজ‌নের ১০ পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লক্ষ টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি পরিচালক লেঃ কর্নেল সাঈদ মোঃ জাহিদুর রহমান পি এস সি জানান, আটক ব্যাক্তিকে দর্শনা থানায় মামলা পুর্বক সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্ব‌র্ণেরবারগু‌লো চুয়াডাঙ্গা ট্রেজারিতে পাঠানো হয়েছে।
শামসু‌জ্জোহা পলাশ / এনএএন টিভি