
তবে তার স্বামী ভ্যান চালক হামিদুল ইসলাম (৪১) ও ছেলে আশরাফুল ইসলাম (৮) বেচে গেলেও গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১৯ ফেব্রুয়ার) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা সদরের কালিদাসপুর ব্রিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা মিরপুর থানাধীন আমবাড়িয়া গ্রামের বাসিন্দা।
এছাড়া দুর্ঘটনাস্থল থেকে এলাকাবাসী ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ট্রাক চালক আক্তারুজ্জামান চুয়াডাঙ্গার দর্শনা থানার পুরাতন বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় ব্যাটারিচালিত ভ্যান যোগে স্বামী, স্ত্রী ও ছেলে নিয়ে এক বাড়িতে দুধ বিক্রি করতে যান। সেখান থেকে বেলা ১২ টার দিকে ফেরার পথে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে উঠতেই বালু বোঝাই ট্রাকের ধাক্কা লাগে। এসময় গৃহবধূ আনজিরা ছিটকে ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনা ভ্যান চালক নিহত মহিলার স্বামী হামিদুল ও ছেলে আশরাফুল গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আলমডাঙ্গা থানাপুলিশ ও ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নিহত গৃহবধূর লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ লাশ উদ্ধার করে থানায় নেয়।
ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়েছে। লাশের ছিন্নভিন্ন অংশগুলো সংগ্রহ করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।
আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ কুমার জানান, ট্রাকের চাকায় এক গৃহবধূ নিহত হয়েছে। তার স্বামী ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ

Comments are closed.