ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

চকরিয়ায় ডাম্পার ট্রাকের চাপায় জুয়েল (২৮) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রবিবার সকাল ৯টার দিকে চকরিয়া পৌরসভার কোরক বিদ্যাপীঠ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল চকরিয়া পৌরসভা ৩নং ওয়ার্ড স্বপ্নপুরীর শামসুদ্দীন পেশকারের ছেলে ও আবুল খায়ের কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সকালে চকরিয়া পৌরসভার কোরক বিদ্যাপীঠ এলাকায় দ্রুতগতির ইট বোঝাই একটি ডাম্পার ট্রাক পেছন দিক থেকে জুয়েল নামে মোটরসাইকেল চালককে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

চকরিয়া থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card