থেমে নেই মাদক বিক্রি, নাঃগন্জ উপজেলায় ফের নতুন মাদক স্পট উদ্বোধন

আইনশৃঙ্খলা বাহিনীর ভুল বাক্য নারায়ণগঞ্জে মাদকের অবস্থান জিরো টলারেন্স।

নারায়ণগঞ্জ জেলা পরিষদ সংলগ্নে অবস্থিত মাদকের হাটে বিক্রি বন্ধ হয়নি মাদক, খোদ আইনশৃঙ্খলা বাহিনীর। অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য।উপরোক্ত মাদকের স্পটটি যার, তার নাম আকাশ।সে ইসদাইর বুড়ির দোকানে বসাবাস করে নিরবে মাদক বিক্রি করে যাচ্ছে আকাশ।

কিছুদিন আগে নারায়ণগঞ্জ জেলা তদন্ত তথা ডিবির হাতে নিজ বাসা থেকে আটক হয় এই মাদককারবারি আকাশ।তবে তরিগড়ি করে গোপনে তাকে জামিনে নিয়ে আসে একটি চক্র, যারা আলোতে এক রকম আঁধারে অন্য, তাদের মুল কাজ এইরুপ মাদকাসক্ত এবং মাদক কারবারিদের লালন পালন করা। অপরদিকে দেখা যায়, মাদক স্পটটির কিছু দূরেই রয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, তবুও দেদারছে চলছে এই মাদক স্পট।নাম প্রকাশে অনিচ্ছুক সেই স্পটের একজন জানায়,এই মাদক ব্যবসায়ী আকাশ সকল প্রশাসনকে ম্যানেজ করেই চালায় তার মাদক ব্যবসা। কাউকে সাপ্তাহিক কাউকে আবার প্রতিনিয়তই দিতে হয় টাকা। না দিলে ধরে নিয়ে যায়।সে আরো জানায়, প্রশাসন ম্যানেজ করার একটা সুফলও রয়েছে,যদি প্রশাসন অভিযান করতে আসে তাহলে আগাম জানিয়ে দেয় আমাদের ততক্ষানিক আমরা স্পটটি বন্ধ করে দিয়ে অন্যত্র সরে যাই। মাঝে মাঝে আটক হওয়ার বিষয়ে তিনি বলেন, যখন বেশি চাপ পড়ে তখন দুই একজনকে নিয়ে যায়, তবে অল্প সময়ের সাস্তি দিয়ে আবার ছেড়ে দেয়।তার কথার এক পর্যায়ে, কোন প্রশাসনের লোক রয়েছে জানতে চাইলে সে বলে আপকারীর আমিনুল, নাসির, দিপু স্যার সহ অনেকেই আসে।অন্য দিকে সেই স্থানের মাদ্রাসার লোকজন সহ সাধারণ মানুষ জানায়, আমরা এই স্পটটার জন্য অনেকবার প্রশ্ন তুলেছি, মানববন্ধন ও করেছি কিন্ত কোনো লাভ হয়নি, সকাল থেকে রাত ১০টা পযন্ত এখানে মাদক বিক্রি করে প্রতিনিয়তই লক্ষ টাকা ইনকাম করে তারা। এর জন্যই তাদের পিছনে এতো লোক। সকলেই টাকা খেয়ে চুপসে যায়, কেউ কিছু বলে না। অনেকেই আবার লোক দেখানো প্রতিবাদ করে, অথচ এটার বিষয়ে কঠোর হলে, স্পট তুলতে বেশি সময় লাগে না। অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বাহাউদ্দিন এর সাথে কথা বললে তিনি বলেন ” আমি নতুন এসেছি,তাই অনেক কিছুই জানি না, যেহেতু জানলাম অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ফতুল্লা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বলেন ” আমরা ওখানে প্রতিদিন টহল টিম পাঠাই, তবে মাদক ব্যবসায়ীরা চতুর আমাদের টিম পৌছালে তারা স্থান ত্যাগ করে গিয়ে কাউকে পাওয়া যায় না।আরো কঠোর ব্যবস্থার উদ্যোগ নিচ্ছি। মাদক ব্যবসায়ীরা দেশের শত্রু এদের প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেলা উচিত।একজন কে মেরে ফেললেই সকলেই সাবধান হয়ে যাবে বলে মন্তব্য করেন এলাকাবাসী।

এনএএন টিভি