দেবহাটায় মহানবীকে কটুক্তির অভিযোগে মুক্তিযোদ্ধা আটক

সাতক্ষীরার দেবহাটায় মহানবী হযরত মুহাম্মদ (স.) ও মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় শহিদুল ইসলাম(৭২) নামে এক বীরমুক্তিযোদ্ধা আটক করেছে পুলিশ ।

শুক্রবার সকালে তাকে পারুলিয়া বাজার থেকে আটক করা হয়। আটককৃত মুক্তিযোদ্ধা উত্তর পারুলিয়া এলাকার মৃত জিয়াদ আলী মোড়লের ছেলে। দেবহাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, সকালে পারুলিয়া বাজারে বসে ওই মুক্তিযোদ্ধা মহানবী হযরত মুহাম্মদ (স.) ও দেলোয়ার হোসেন সাঈদিকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় কটুক্তি করতে থাকে।এসময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশ সোপার্দ করে। তিনি আরো জানান, এঘটনায় পারুলিয়া এলাকার ইলিয়াস গাজীর ছেলে মুজাহিদ ইসলাম গাজী বাদী হয়ে থানায় একটি মামলা দ্বায়ের করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এনএএন টিভি / আব্দুর রশিদ