নরসিংদীতে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ-২০২৩ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু নরসিংদী জেলা ফুটবল লীগ-২০২৩ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ সোমবার (৪ সেপ্টেম্বর)

নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,

পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহীদুল ইসলাম সোহাগ,

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার,

নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান ও

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম প্রমুখ।

নরসিংদীতে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ-২০২৩  ব্রাদার্স ইউনিয়ন ক্লাব চ্যাম্পিয়ন
৮টি দলের মধ্যে অনুষ্ঠিত ফুটবল লীগে ১৩ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে

নরসিংদী ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এবং ১২ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছেন জিআরসি ক্রীড়া চক্র।

চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি দেয়া হয়
৫০ হাজার টাকা এবং রানার্স আপ দলকে ৩০ হাজার টাকা।

আরও পড়ুন :

 

এনএএন টিভি

Share this news as a Photo Card