নিয়ামতপুরে ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীদের খাবার দিলেন মোস্তাফিজুর রহমান

আওয়ামী লীগ সরকারের পতন ও উদ্ভূত পরিস্থিতিতে সড়কে নেই ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময়ে রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক  ভূমিকায় অবতীর্ণ হয়েছে নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের রোভার স্কাউট সদস্য ও শিক্ষার্থীরা।
রবিবার (১২ আগস্ট) দুপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা রোভার স্কাউট সদস্য, নিয়ামতপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের হাতে দুপুরের খাবার তুলে দেওয়া হয়।
 নওগাঁ -১ আসনের সাংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের পক্ষে জেলা ছাত্রদলের সহ-সভাপতি জিএম কাউসার রতন, নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদ ইসলাম তোতা, নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের  সদস্য সচিব ও উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি নাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক গোলাম রাব্বানী ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণে দায়িত্ব থাকা শিক্ষার্থীদের হাতে দুপুরের খাবার তুলে দেন।
 ছাত্রদলের সহ-সভাপতি জিএম কাউসার রতন বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনার।
এরপর উত্তেজিত জনতার তোপের মুখে পড়ে পুলিশ বাহিনী। আসে কর্মবিরতির ঘোষণা। তবে  অবর্তমানে ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন নিয়ামতপুর সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্য ও শিক্ষার্থীরা। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনায় দারুণ ভূমিকা পালন করায় প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা।
এনএএন টিভি/মো : ইমরান ইসলাম