নীলফামারী জেলা নারী ফুটবল দলের ১৪ জন খেলোয়াড়ের মাঝে জার্সি, টাউজার, জুতা, ব্যাগ এবং ৩ জন খেলোয়াড়কে বাইসাইকেল প্রদান করেছে নীলফামারী জেলা পরিষদ।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপাঙ্কর রায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
খেলার উপকরণ ও সাইকেল পেয়ে আনন্দিত নারী ফুটবল দলের খেলোয়াড়রা বলেন, “ব্যাগ, জার্সি, টাউজার আর সাইকেল পেয়ে বেশ ভালো লাগছে। আমরা আরও অনুপ্রাণিত হয়েছি। কারণ কেউ উৎসাহ না দিলে বুঝতেই পারি না ভালো-মন্দ, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাও এখান থেকেই পাই।”
জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, নারী খেলোয়াড়দের খেলাধুলায় আগ্রহ ও অংশগ্রহণ আরও বাড়াতে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এনএএন টিভি / ওমর ফারুক

One Reply to “নীলফামারীতে নারী ফুটবল দলের খেলোয়াড়দের বাইসাইকেল বিতরণ”
Comments are closed.