বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির হাতে প্রতীকীভাবে সাদাছড়ি প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু বক্কর সিদ্দীক। স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা শাহজাহান আলী।

এসময় আরও বক্তব্য রাখেন নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন এবং শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা হৃদয় হোসেন।
‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত দিবসের কর্মসূচি যৌথভাবে আয়োজন করে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নীলফামারী।
ওমর ফারুক/এনএএন টিভি

One Reply to “নীলফামারীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত — পাঁচ দৃষ্টি প্রতিবন্ধী পেলেন সাদাছড়ি”
Comments are closed.