বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে ‘ডে ক্যাম্প ও দীক্ষানুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের এম ইউ উচ্চ বিদ্যালয়ে (মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়)।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘ডে ক্যাম্প ও দীক্ষানুষ্ঠান’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়, জেলা স্কাউটসের সহকারী কমিশনার গোলাম মোস্তফা খোকন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র রায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসমাইল হোসেন। স্বাগত বক্তব্য দেন জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
এসময় বাংলাদেশ স্কাউটসের রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত এম ইউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাহুল রায়কে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি। এসময় উপস্থিত ছিলেন তার বাবা রামকৃষ্ণ রায় ও মা পদ্ম রানী রায়।
অনুষ্ঠানে স্কাউট সদস্যরা স্কাউটিংয়ের উপর বিভিন্ন পরিবেশনা ও জীবন গঠনে স্কাউটিংয়ের গুরুত্ব বিষয়ে নানা কর্মকাণ্ড উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন— “শৃঙ্খলতা ও মানবিক গুণাবলি বিকাশে স্কাউটিংয়ের বিকল্প নেই। শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় প্রত্যেকেরই স্কাউটিংয়ে সম্পৃক্ত হওয়া উচিত। শিক্ষা জীবন থেকে যে দীক্ষা আমরা অর্জন করি, সেটি ধারণ করতে পারলেই জীবনে পূর্ণতা আসে।”
এর আগে নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে রক্তদাতাদের প্ল্যাটফর্ম ‘হিমোগ্লোবিন’ এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনলাইনে রক্তের গ্রুপ নির্ণয় ও নাম নিবন্ধন করেন।
এনএএন টিভি / ওমর ফারুক

One Reply to “নীলফামারী জেলা স্কাউটস’র উদ্যোগে ‘ডে ক্যাম্প ও দীক্ষানুষ্ঠান’ অনুষ্ঠিত”
Comments are closed.