প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে গণপাঠাগারের কার্যক্রম শুরু

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্বে স্থাপিত গণপাঠাগারের আনুষ্ঠানিক কার্যক্রম ১৪ জানুয়ারি-২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার তারাকান্দা নাজনীন সুলতানা।

একজন মানুষের ক্ষুধা নিবারণের জন্য যেমন আহারের প্রয়োজন, তেমনি মনের ও মস্তিষ্কের চাহিদা নিবারণের জন্য পাঠাগারের প্রয়োজন।

একটি পাঠাগারে যেমন চর্চা হবে সরাসরি বই পড়ার মাধ্যমে জ্ঞান অন্বেষণ, তেমনি আবার চর্চা হবে বিভিন্ন দেশীয় সংস্কৃতি ও সামাজিক ক্রিয়াকলাপের।পাঠাগারের মাধ্যমে তরুণ-তরুণীরা ও যুবক-যুবতীরা তাঁদের স্বাভাবিক গতিশীলতা ফিরে পাবেন। তাঁরা বইয়ের মাধ্যমে যেমন পরিচিত হবেন নানা অজানা বিষয়ের, তেমনি আবার বিভিন্ন ধরনের উদ্ভাবনী চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে সক্ষম হবে। পাঠাগারের মাধ্যমে তাঁরা তাঁদের স্বশরীরে যোগাযোগ সক্ষমতা ও সামাজিক বন্ধন ফিরে পাবেন। দলীয় কার্যক্রমে অংশগ্রহণের সুবর্ণ সুযোগ পাবেন, ধর্মীয় নৈতিক গুণাবলির উন্নতি ঘটাতে সহজেই সক্ষম হতে পারবেন। এতে খুব সহজেই তরুণ যুব সমাজের সঙ্গে যোগাযোগ ও সামাজিকতার বন্ধনে আবদ্ধ হতে পারবেন সমাজের প্রাপ্তবয়স্ক সদস্যরাও। সেই লক্ষ্যে পাঠাগারে সংরক্ষিত রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন নামকরা লেখকদের বই। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম,বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর,পল্লী কবি জসিম উদ্দীন, বেগম রোকেয়া, সুফিয়া কামাল, এপিজে আবদুল কালাম সহ আরও দেশি-বিদেশি অনেক নামকরা লেখকদের লেখা সাহিত্য, কবিতা, ইতিহাস, গল্প, প্রবন্ধ, উপন্যাস , আইন, বিধি সংক্রান্ত বই সংগ্রহে রয়েছে পাঠাগারে।

এনএএন টিভি/ সুমন ইসলাম