বাংলাদেশ প্রবীণ হিতোষী সংঘ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ প্রবীণ হিতোষী সংঘ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে অত্র সংগঠনের দপ্তর সম্পাদক মাহাতাব উদ্দিনের মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।

পবিত্র মাহে রমজান উপলক্ষে সোমবার ২৪ মার্চ বিকেল সাড়ে ৫ টার সময় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী অডিটোরিয়ামে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নজরুল ইসলাম – বাংলাদেশ প্রবীণ হিতোষী সংঘের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও সাবেক উপ পরিচালক সমাজসেবা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পারভেজ মাজমাদার – সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রবীণ হিতোষী সংঘ কুষ্টিয়া জেলা শাখা, সভাপতি পরিমল থিয়েটার, সাবেক দোকান মালিক সমিতির সভাপতি। আরো উপস্থিত ছিলেন অ্যাড.লালিম হক – বিশিষ্ট লেখক ও লালন গবেষক। মুকুল খসরু – সাবেক সভাপতি কুষ্টিয়া প্রেস ক্লাব। চৌধুরী মোরশেদ আলম মধু – সাবেক ভাইস চেয়ারম্যান রেড ক্রিসেন্ট। সাহ নেয়াজ রুমি – সহ-সভাপতি বাংলাদেশ প্রবীণ হিতোষী সংঘ কুষ্টিয়া জেলা শাখা ও সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। প্রিন্সিপাল শফিকুর রহমান – সহ-সভাপতি বাংলাদেশ প্রবীণ হিতোষী সংঘ কুষ্টিয়া জেলা শাখা ও সাবেক প্রিন্সিপাল কুষ্টিয়া সরকারি কলেজ। মোঃ আব্দুর সাত্তার – যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রবীণ হিতোষী সংঘ কুষ্টিয়া জেলা শাখা। খন্দকার রেজাউল হক বাবর -সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রবীণ হিতোষী সংঘ কুষ্টিয়া জেলা শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবীণ হিতোষী সংঘ কুষ্টিয়া জেলা শাখার সদস্যবৃন্দ, স্থানীয় নেতাকর্মী, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফকির মুকুল হোসেন – কোষাধক্ষ্য, বাংলাদেশ প্রবীণ হিতোষী সংঘ কুষ্টিয়া জেলা শাখা। দেশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ প্রবীণ হিতোষী সংঘ কুষ্টিয়া জেলা শাখার সদস্য মোঃ মিজানুর রহমান মির্জা।

এনএএন টিভি / মোঃ মুনজুরুল ইসলাম