ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গলায় ফাঁস দিয়ে শমলা বেগম (৭০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে শমলা বেগমের মরদেহ উদ্ধার করেছে।
বুধবার সকাল ৮টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শমলা বেগম ওই গ্রামের মৃত তালু হোসেনের স্ত্রী।
তার দুই ছেলে সৌদি আরব প্রবাসী।
সৌদি আরব প্রবাসী ছেলে কালা মিয়া মোবাইল ফোনে বলেন, রাতে এশার নামাজ পড়ে মা তার রুমে ঘুমাতে যায়।
সকাল ৮টায় আমার বড় ভাই সুলেমান মাকে খাবারের জন্য ডাক দিতে গিয়ে দেখেন দড়িতে ঝুলছে।
জীবিত আছেন ভেবে তারা মাকে দড়ি থেকে খুলে দেখেন মা মারা গেছেন।
তিনি আরও বলেন, আমার মা পাগলাটে টাইপের রাগী ও জেদী মানুষ ছিলেন। অনেকটা মানসিক রোগীই বলা যায়।
যা মন চাইতো, তাই করতো। হয়তো পাগলামির বশবর্তী হয়েই একাজ করেছেন।
সরাইল থানার ওসি (তদন্ত) আ স ম আতিকুর রহমান জানান,
উপজেলার পরমানন্দপুর গ্রামে বড় ছেলের ঘরে বৃদ্ধ মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে-এমন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
আরও পড়ুন :
- মেয়েকে উদ্ধারের দাবিতে মা
- রক্তে লবণ ঘাটটিতে দেখা দিতে পারে যেসব লক্ষণ!
- ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
- কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ
- সুরিয়ার জন্মদিন এর ব্যানার টাঙাতে গিয়ে নিহত দুই ভক্ত
- রোহিঙ্গাকে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে ও চোখ উপড়ে হত্যা
- বন্ধুর বোনকে রক্ত দিতে গিয়ে কলেজছাত্রের প্রাণনাশ
- মশাদের উৎপাত কমানোর কার্যকরী উপায়
- দেশের উদ্দেশে রোম ছেড়েছেন প্রধানমন্ত্রী
- মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপির বৈঠক
- চীনে স্কুল জিমের ছাদ ধসে ১০ জনের প্রাণহানি
- ১০০টি ক্লাবের বিপক্ষে গোল: লিওনেল মেসি
- ঝিনাইদহে অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছেন ব্যবসায়ীরা
- দেশে জুলাইয়ের প্রথম ২১ দিনে প্রবাসী আয় ১৫ হাজার ৪০৪ কোটি টাকা

Comments are closed.