নওগাঁর মান্দায় ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার মোল্লা ও যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ‘গ্রাম পুলিশকে লাঞ্ছিত ও কর্মবিরতি’ এই প্রকাশিত ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় ইউনিয়নের সাবাই বাজার তিন রাস্তার মোড়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে ইউনিয়ন বি এন পির সভাপতি রেজাউল নবী হুদার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার মোল্লা, জাহাঙ্গীর আলম, আজাহার হোসেন, বেলাল হোসেন সহ বি এন পির অঙ্গসংগঠনের নেতাকর্মী।
সংবাদ সম্মেলনে বক্তরা বক্তব্যে বলেন, গত ৪ জুলাই শুক্রবার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়। যার উদ্বোধন অনুষ্ঠিত হয় তেঁতুলিয়া ডি.বি. উচ্চ বিদ্যালয় মাঠে। এ আয়োজন কে কেন্দ্র করে গাছ গুলো অনুষ্ঠান স্থলে নেওয়ার পথেও কলেজ রোড কাঠপট্রিতে পৌঁছার পর পর স্থানীয় ইউনিয়নের গ্রাম পুলিশ গাছ বহন-কারী অটোরিকশাকে আটকিয়ে জোর পূর্বক চাঁদা ট্যাক্স এর টাকা দাবি করে। এবং লাইসেন্স নেওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করে। অক্টো অটোচালক তাদের দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে দীর্ঘক্ষণ আটকিয়ে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ, বিভিন্ন ধরনের হুমকি প্রদান ও শারিরীকভাবে লাঞ্চিত করে। এঅবস্থায় অটোরিকশাচালক স্থানীয় বিএনপির নেতা-কর্মীদেরকে জানালে তারা ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধান করেন। পরবর্তীতে অনুষ্ঠানস্থলে গাছ গুলো নিয়ে যেতে দিলেও ফেরার পথে আবার অটো চালক কে আটক করে রাখে। এরই জের ধরে বিএনপি’র লোকজনরা সেখানে গেলে এক পর্যাযে নেতা-কর্মীদের সাথে গ্রামপুলিশেরা অসৎ পূর্ণ আচরণ করে ও পরবর্তীতে এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য ও বিএনপি নেতা-কর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য স্থানীয় প্রভাবশালীদের ইন্ধনে মিথ্যা, বানোয়ার্ট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে নেন। যার কোন সত্যতা নেই। এই মিথ্যা ও বানোয়াট সাংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তরা।
এছাড়াও উক্ত সংবাদ সম্মেলনে ইউনিয়নের গ্রাম পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ করেন ভ্যান, অটোচালক ও স্থানীয়রা।
এনএএন টিভি / ওয়াশিম রাজু
