ঝিনাইদহের কোটচাঁদপুরে মেয়ের সাথে অনৈতিক সম্পর্কের ঘটনায় মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গাছে বেঁধে নির্যাতন ও
মুখে চুনকালি লাগিয়ে জুতার মালা পরিয়ে নির্যাতন করে গ্রামবাসী।
এঘটনায় ভুক্তভোগী মনিরুল বাদী হয়ে কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করেন।
রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কাগমারী গ্রাম থেকে ইমন আলীকে আটক করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক এসআই হারুন জানান,
উপজেলার কাগমারী গ্রামের কুমিল্লা পাড়ার খলিলের ছেলে মনিরুল ইসলামের তার নিজের মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক আছে!
এমন অভিযোগ তুলে প্রতিবেশীসহ গ্রামের কিছু যুবক।
এমন অভিযোগের ভিত্তিতে রবিবার মনিরুলকে গাছে বেঁধে নির্যাতন করে এবং মুখে চুনকালি দিয়ে জুতার মালা গলায় দিয়ে ভিডিও ধারণ করে।
এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।
মেয়ের সাথে অনৈতিক সম্পর্কের ব্যাপারে তার স্ত্রী ও পরিবার কিছুই জানেন না বলে জানায় পুলিশ।
এমনকি তাদের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ নেয়।
পূর্ব কোন শ্রুতার জেরে এমন ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।
এঘটনায় মনিরুল বাদী হয়ে ৫/৬ জন নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ বিরুদ্ধে রবিবার রাতে কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ অভিযান চালিয়ে রাতেই কাগমারী গ্রামের হানিফের ছেলে ইমন (২৫) নামে একজনকে আটক করে।
বাকি আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
আরও পড়ুন :

Comments are closed.