রক্তদানে মানবতার অনন্য দৃষ্টান্ত, রাণীনগর অর্গানাইজেশনের পাশে নির্বাহী অফিসার জনাব মোঃ রাকিবুল হাসান

রাণীনগর অর্গানাইজেশন একটি আধুনিক, সহজ, উপযোগী এবং সম্পূর্ণ মানবিক ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য রক্তের প্রয়োজন হলে দ্রুততম সময়ে রক্তদাতার সন্ধান দিয়ে একটি জীবন বাঁচানো। এই যুগান্তকারী উদ্যোগটি রাণীনগরসহ আশেপাশের এলাকার মানুষের মধ্যে ইতোমধ্যেই বিপুল সাড়া ফেলেছে এবং মানবিক সহায়তায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই মহৎ উদ্যোগের প্রতি গভীর আগ্রহ, সহানুভূতি ও আন্তরিক সমর্থন জানিয়েছেন রাণীনগর উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার জনাব মোঃ রাকিবুল হাসান। তিনি শুধু রাণীনগর অর্গানাইজেশনের প্রশংসাই করেননি, বরং নিজের বাস্তব অভিজ্ঞতার আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ, সময়োপযোগী এবং গঠনমূলক পরামর্শ প্রদান করেছেন, যা এই সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও পরিচালনায় এক অনন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।
জনাব মোঃ রাকিবুল হাসান এ সময় রাণীনগর অর্গানাইজেশনের উপদেষ্টা হওয়ার আগ্রহ প্রকাশ করেন, যা সংগঠনের জন্য এক গর্বের বিষয়। তাঁর মতো একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা ও মানবিক মানুষকে উপদেষ্টা হিসেবে পাওয়ার আগ্রহ প্রকাশ সংগঠনের প্রতি তার আস্থা, ভালোবাসা ও ভবিষ্যৎ উন্নয়নে অঙ্গীকারেরই প্রতিফলন।
রাণীনগর অর্গানাইজেশন টিম তাঁর এই সহানুভূতি, আন্তরিক সমর্থন, উৎসাহব্যঞ্জক পরামর্শ এবং উপদেষ্টা হওয়ার ইচ্ছাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছে এবং তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,
“জনাব মোঃ রাকিবুল হাসান স্যারের মতো একজন মানবিক মানুষের উৎসাহ আমাদের আগামীর পথচলায় সাহস যোগাবে। আমরা তার দিকনির্দেশনায় আরও সংগঠিত ও কার্যকরভাবে মানবসেবায় নিজেদের নিয়োজিত করতে পারব। তাঁর উপদেষ্টা হিসেবে যুক্ত হওয়ার আগ্রহ আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি ও প্রেরণা।”
রাণীনগর অর্গানাইজেশন দৃঢ় প্রত্যয়ে জানায়, এই প্ল্যাটফর্ম শুধু রক্তদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতে আরও বৃহৎ মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাবে।
এই মানবিক প্রচেষ্টাকে সামনে এগিয়ে নিয়ে যেতে প্রশাসনিক সহায়তা, সামাজিক সহযোগিতা ও তরুণদের অংশগ্রহণ এই উদ্যোগকে আরও সুদৃঢ়, টেকসই ও কার্যকর করে তুলবে বলেই সকলের প্রত্যাশা।