রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ শীতলক্ষ্যার উদ্যোগের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃস্পতিবার ২৮ মার্চ রবিবার বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডস্থ নলুয়া রোড এলাকায় ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা প্রেসিডেন্ট এড. রাজিব দাসের সভাপতিত্বে ও প্রোগ্রাম চেয়ার পাস্ট প্রেসিডেন্ট মুজাহিদুল ইসলাম লিমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুছ ছালাত জামে মসজিদের সভাপতি হাজী মোঃ সাদেক হোসেন, দক্ষিন নলুয়া জামে মসজিদের সাবেক কার্যকরি সভাপতি হাজী মোহাম্মদ ফালু ও সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান, পাস্ট প্রেসিডেন্ট এড শ্যামল চন্দ্র বিশ্বাস, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ও বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জেলা কমিটির এনামুল হক সিদ্দিকী, অক্ষর বৃত্তর সম্পাদক মোঃ সেলিম ভুইয়া, স্বাচিপ এর কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ নিজাম আলী, ১৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল খালেক, ব্যবসায়ী মোঃ তমিজউদ্দিন সরদার, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আজাহারি, সৈয়দপুর পশ্চিম সমাজ শালিসমোঃ মনির সিকদার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ শীতলক্ষ্যার প্রেসিডেন্ট নমিনি গৌতম চন্দ্র দত্ত ও প্রোগ্রাম কো চেয়ার রোটাঃ আবুল কাশেমসহ আরো অনেকে।

Comments are closed.