শরীয়তপুরে দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত, আহত ১০

শরীয়তপুরের চরকুমারীয়া ইউনিয়নে দুর্বৃত্তের হামলায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ১০-১২ জন। এ ছাড়া বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বুধবার বিকেলে ভেদরগঞ্জ উপজেলার চড়কুমারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চড়কুমারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজ মোল্লার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে সিরাজ মোল্লার ভাই ফারুক ওরফে জসিম মোল্লা নিহত হন। এ ছাড়া আহত হন আরও ১০ জন। আহতদের মধ্যে তিনজনকে ডামুড্ডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর আনিকা বলেন, হাসপাতালে আনার পর তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন পাওয়া যায়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ছাড়া তার সাথে তার ভাই হাসপাতালে ভর্তি হন। তার শরীরেও বিভিন্ন জায়গায় জখম রয়েছে।

আরও পড়ুন:

১. গোমস্তাপুরে উপসচিবের বাড়িতে হামলা ভাঙচুর  

এনএএন টিভি