শিবগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, দু’জনের কারাদণ্ড

অভিযানকালে মনাকষা ও কানসাটের মিলিক বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক দুইজনকে সাজা প্রদান করা হয়। এর মধ্যে—
মোহাম্মদ জিসান আলী (৩০), পিতা খাইরুল ইসলাম, সান হাউস নগর— তাকে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
মোসাম্মৎ পিয়ারা বেগম (৪০), স্ত্রী ইসরাইল আলী, কানসাট— তাকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে শিবগঞ্জ প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
মোঃ আহসান হাবীব/এনএএন টিভি