শ্রীনগরে কলাবাগান থেকে নিখোঁজ আয়নাল হকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩১ আগস্ট) সকালে শ্রীনগর উপজেলার আটপাড়া গ্রামের কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের স্ত্রী শাহিদা বেগম জানান, গতকাল শনিবার আমার স্বামী আয়নাল হক (৬৫)। রাত ৮টা থেকে নিখোঁজ ছিল। ওই রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে আজ সকালে স্থানীয়রা কলাবাগানের ভেতর তার লাশ পড়ে থাকতে দেখেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল ,জানান, সকালে স্থানীয়রা কলাবাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যাকাণ্ড কিনা তা ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যাবে।
এনএএন টিভি / রুবেল ইসলাম তাহমিদ
