পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান কমিটির অনুমোদন দিয়েছেন। ৪ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য সচিব হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ও সদস্য শিক্ষক প্রতিনিধি মোঃ বাবর আলী, অভিভাবক সদস্য আজিজ উদ্দীন বিশ্বাস। ইতোমধ্যে নতূন কমিটি তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে।
এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন
