সিংড়ায় শিবিরের ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিংড়া গোল-ই আফরোজ সরকারি অনার্স কলেজ মাঠে উপজেলা ছাত্রশিবির এর আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। উক্ত ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচিতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এসময় উপজেলা ছাত্র শিবিরের উপজেলা সভাপতি ইমরান ফরহাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এনএএন টিভি / মোঃ মোতালেব হোসেন