সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া অর্ধগলিত লাশের পরিচয় পাওয়া গেছে।
তার নাম ফিলটন থাম (৩০)। তিনি ভারতের ইস্ট খাসি হিলস এলাকার পেয়ারনাই গ্রামের বিধুরা থামের ছেলে।
গত মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ফিলটনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পূর্ব পাশে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানাপুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে লাশটি উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, উদ্ধার হওয়া লাশটি ভারতীয় নাগরিকের।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন :
- দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আবেদন শুনানি ১৪ আগস্ট পর্যন্ত মূলতবি
- শুক্রবার ঢাকায় গণমিছিল করবে বিএনপি
- বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে
- দেশের মানুষের জীবনমান উন্নয়নই একমাত্র লক্ষ্য: প্রধানমন্ত্রী
- বাংলাদেশে ‘সবুজ কারখানা’ স্বীকৃতি পেলো ৫টি তৈরি পোশাক প্রতিষ্ঠান
- কক্সবাজারের টেকনাফে অপহরণ ও মানব পাচার চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৬
- সকাল সাড়ে ৯টার পর থেকে বন্ধ মেট্রোরেল চলাচল
- বিয়ের ১৮ দিনের মাথায় ইবি ছাত্রীর আত্নহনন!
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ২৯
- নড়াইলে বাজারে আগুন; ৭০-৮০ লাখ টাকার ক্ষতি
- খাগড়াছড়ির সঙ্গে বন্ধ সাজেকের যোগাযোগ, বিপাকে পর্যটকরা

Comments are closed.