সুনামগঞ্জে ডিঙি নৌকা ডুবে মা-মেয়েসহ ৩ জন নিখোঁজ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আজমপুর খেয়াঘাটে নদী পারাপারের সময় ডিঙি নৌকা ডুবে মা-মেয়েসহ ৩ জন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার গুচ্ছগ্রাম সংলগ্ন সুরমা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজরা হচ্ছেন আজমপুর গুচ্ছগ্রাম এলাকার নূর আলীর স্ত্রী গুলু বিবি (৭০), আইন উদ্দিন জোছনা (৩৫) এবং তার শিশুকন্যা হামজা (২)

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে একটি ডিঙ্গি নৌকা করে ৭ জন যাত্রী গুচ্ছগ্রাম থেকে সুরমা নদী পার হয়ে দোয়ারাবাজার উপজেলা সদরে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর নদীর প্রবল স্রোতে নৌকাটি উলটে যায়। নৌকাতে থাকা সাত যাত্রীর মধ্যে ৩ জন সাঁতারে পাড়ে উঠলেও এক নারী নারী ও তার শিশুকন্যা এবং অপর এক বৃদ্ধা পানিতে তলিয়ে যান।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুল হান্নান জানান, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস নদীতে উদ্ধার অভিযান চালায়। কিন্তু প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যহত হয়। তিন ঘণ্টার অভিযানে নিখোঁজের উদ্ধার করা সম্ভব হয়নি।

এনএএন টিভি

Share this news as a Photo Card