নওগাঁর ধামইরহাটের উত্তর দূর্গাপুর এলাকার ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুস সালাম। তিনি ধামইরহাটের উত্তর দূর্গাপুর এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে নিয়োজিত বিশেষ কৌঁসুলি মকবুল হোসেন জানান,
জেলার ধামইরহাট উপজেলার উত্তর দূর্গাপুর গ্রামের আট বছরের শিশুকে ২০১৯ সালের ৫ জুন ঈদের দিন বেলা ২টার দিকে রুটি ও
সেমাই খাওয়নোর কথা বলে আসামি তার ঘরে নিয়ে ধর্ষণ করে।
শিশুটিকে রক্তাক্ত অবস্থায় প্রথমে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং
অবস্থার অবনতি হলে জয়পুরহাট জেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।
এ ঘটনায় শিশুর বাবা একই দিন ধামইরহাট থানায় একটি এজাহার দায়ের করেন।
তদন্ত শেষে একমাত্র আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
২০২২ সালে ৫ জুলাই মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে চলতি বছরের ১৪ জুন ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সমাপ্ত করা হয়।
এরপর মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।
আসামি আগে থেকেই জেল হাজতে থাকায় তাকে সাজা পরোয়ানা পড়ে শুনানো হয়।
আসামি পক্ষে অ্যাডভোকেট মামুনুর রশিদ মামলা পরিচালনা করেন।
আরও পড়ুন :
- নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে হবে: শিক্ষামন্ত্রী
- ময়মনসিংহে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
- টেকনাফে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ও নৌকা উদ্ধার
- ১৪৩ দেশের ইন্টারনেট গতিতে বাংলাদেশের অবস্থান ১২০তম
- এশিয়া কাপের পর্দা উঠবে আগামীকাল বুধবার
- নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- জাপানে তৃতীয়বারের মতো ‘মুন স্নাইপার’ চন্দ্রাভিযান স্থগিত
- গাজীপুরে ২ হাজার ৮৪৫ পিস টাপেন্টাডলসহ আটক ২

Comments are closed.