জয়পুরহাটে ঠান্ডায় প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

জয়পুরহাটে তীব্র শীতে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বিষয়টি গণামাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাপমাত্রা সাড়ে ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়াতে ২১ ও ২২ জানুয়ারি জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। তাপমাত্রা যদি এমন থাকে তবে আবারও নতুন করে ঘোষণা দেওয়া হবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, জয়পুরহাটে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ৭ দিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে।

এদিকে বিদ্যালয় ছুটি ঘোষণার পরও আজ সকাল সাড়ে ৯টায় আক্কেলপুর উপজেলা সদরের ফজরউদ্দিন (এফইউ) পাইলট উচ্চ বিদ্যালয় খোলা ছিল।

শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এসেছিল। সেসময় প্রধান শিক্ষক আব্দুল মতিন প্রতিষ্ঠানে না আসায় সহকারী শিক্ষক আব্দুর রউফ বলেন, বিদ্যালয় ছুটির কথা আমাদেরকে জানানো হয়নি। এ কারণে বিদ্যালয় খোলা রয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি