মারধরের পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যাওয়ায় রাজধানীতে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
তার নাম নাসির বিশ্বাস।
বুধবার ভোরের দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের
নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নাসির বিশ্বাস পেশায় একজন সুইপার। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি।
মঙ্গলবার রাতে তার স্ত্রী তাকে বারবার খেতে বলেন।
এতে রেগে যান নাসির। এ সময় স্ত্রীকে মারধর করেন তিনি।
পরে স্ত্রী রাগ করে করে তার বাপের বাড়ি চলে যান। এ সময় নাসির তাকে বলেন- ‘তুমি চলে গেলে আমি আত্মহত্যা করব’।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান গণমাধ্যমকে বলেন,
খবর পেয়ে নাসিরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, তারা খিলগাঁও থানার বড়বাড়ি নবীনবাগ এলাকার ৭৮৬ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, স্ত্রীর সঙ্গে অভিমান করেই ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তবুও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।
আরও পড়ুন :
- বিশ্ববিদ্যালয়পড়ুয়া নাতনিকে হারিয়ে পাগলপ্রায় নানা-নানি
- টেক্সট ভিত্তিক পোস্ট ফিচার টিকটক প্ল্যাটফর্মে
- ঢাকাসহ সারাদেশে দিনভর ঝড়-বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নং সতর্কতা
- ৩০৯টি হজ ফ্লাইটে দেশে ফিরেছেন ১ লাখ ১৪ হাজার হাজি
- রাউটার কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- তুরস্কের সুইডিশ কনস্যুলেটে বন্দুক হামলার ঘটনা

Comments are closed.