শনিবার (১০ মে) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর লবণচরা থানাধীন বুড়ো মৌলভীর দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম কয়রা উপজেলার বামিয়া গ্রামের বাসিন্দা ফজলু হাওলাদারের ছেলে। তিনি ওই এলাকায় একটি বাসায় ভাড়া থেকে কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রান্নাঘরের পাশে রাখা নারকেল গাছের শুকনো পাতায় হঠাৎ আগুন ধরে যায়। আগুন নেভাতে গিয়ে আমিরুলের শরীর ভিজে যায়। এ অবস্থায় তিনি বৈদ্যুতিক কাটআউট স্পর্শ করলে তাতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিরুলের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
