‘গ্রামে যেন চিকিৎসকেরা থাকেন সে বিষয়ে কাজ করা হচ্ছে’

গ্রামে যেন চিকিৎসকেরা থাকেন সে বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ সময়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে স্বাস্থ্যখাতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে দিয়েছেন।’

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যদি কোনো ভুল চিকিৎসা বা গাফলতি হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছন প্রধানমন্ত্রী। সব চিকিৎসক খারাপ না, ভালো চিকিৎসকও আছে। চিকিৎসকরা কেন গ্রামে থাকতে চায় না এ বিষয়ে তাদের সাথে কথা বলতে হবে। গ্রামে চিকিৎসকদের সিকিউরিটি কতটুকু আছে? চিকিৎসকদের সিকিউরিটি দিতে পারলে তারা অবশ্যই গ্রামে থাকবে। সে বিষয়ে কাজ করছি।’

প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলা হাসপাতালগুলোকে সাবলম্বী করে গড়ে তোলা হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমার প্রথম লক্ষ্য হচ্ছে চিকিৎসা সেবা যেন সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারি। লক্ষ্য একটাই, আমি যদি প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলা হাসপাতালগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি তাহলে গ্রামগঞ্জের কোনো রোগী চিকিৎসা নিতে ঢাকা শহরে ভিড় করবে না।’

এনএএন টিভি

Share this news as a Photo Card