আজ সকালে বিশ্বের ১২১টি শহরের মধ্যে বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম স্থানে রয়েছে। সোমবার (২৮শে অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১৫৯। বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
আজ সকাল সাড়ে নয়টার দিকে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। এই শহরের স্কোর ৫৩১। দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ছিল ২৫৯।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।
সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।
আরো পড়ুন:
- গত রাতেও মোহাম্মদপুর থেকে ধরা ২২ অপরাধী
- অটোরিক্সায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
- শীতকালীন সবজিতে হাসছে ঈদগাঁওর সবুজ ফসলের মাঠ
- ছেলের চুরির অপরাধে মাকে স্থানীয় জনপ্রতিনিধির প্রকাশ্যে লাঠিপেটা, ভিডিও ভাইরাল
- যুবদলের প্রতিষ্টাবার্ষিকীতে ঈদগাঁওতে ফ্রি চিকিৎসা ক্যাম্প
- ইসরায়েলের তেল আবিবের উত্তরে রামাত হাশারোনের একটি বাসস্টপে ট্রাকচাপায় বহু লোক আহত হয়েছে
- আনিসুল হক ও দীপু মনিসহ ১৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- ‘আইএএস’ অফিসার হতে চেয়ে হলেন জনপ্রিয় অভিনেত্রী
- জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ১০ মন্ত্রীসহ ১৪ জন গ্রেপ্তার
- ভুল ভুলাইয়া ৩ এ ফিরছেন মঞ্জুলিকা বিদ্যা, অক্ষয় কুমারও কি থাকছেন?
- মায়ের ২৫ হাজার রুপি ঋণ শোধ করতে অভিনয়ে আসেন সুরিয়া
- ১ নং রাজারগাঁও ইউনিয়নের জামায়েত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
- প্রধান উপদেষ্টা বললেন জাতি গঠনের সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে
- বসতঘরে ঢুকে সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীকে গলা কেটে হত্যা, নারী আটক
- জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ১০ মন্ত্রীসহ ১৪ জন গ্রেপ্তার

2 Replies to “বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম স্থানে”
Comments are closed.