লালমনিরহাটের দুর্গাপুর দীঘলটারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত বাংলাদেশি তরুণ লিটন পারভেজের (২২) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ভারতীয় এমজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ বুধবার বিকেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন। তিনি বলেন, আজ বুধবার রাতে মরদেহ হস্তান্তর করতে পারে বিএসএফ।
এর আগে সোমবার রাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী পশ্চিম বর্ডার এলাকায় ৯২৩ নং পিলারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত লিটন পারভেজ ওই এলাকার দীঘলটারী সাংকাচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নবীকুল ইসলাম জানিয়েছিলেন, প্রতিদিনের মতো সোমবার রাতে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় ভারতীয় গরু পাচার করতে দীঘলটারী পশ্চিম বর্ডার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন গরুর কয়েকজন রাখাল। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ কোচবিহার জেলার দিনহাটা কৈমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ঘিরে ফেলেন।
গরু পাচারকারীরা এলাকায় ফোন করলে লিটন পারভেজসহ ২০–২৫ জন বাংলাদেশি তাদের উদ্ধার করতে ভারতে প্রবেশ করেন। এ সময় গুলি ছোড়েন বিএসএফ সদস্যরা। বাকিরা পালিয়ে ফিরলেও গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে পড়ে ছিলেন লিটন পারভেজ। পরে তাকে নিয়ে যান বিএসএফ সদস্যরা।
লালমনিরহাট সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি তরুণলালমনিরহাট সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি তরুণ বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, সীমান্তের ওপারে লিটন নামের আহত যুবক ভারতীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ আজ বুধবার রাতে জাওরানী সীমান্তে হস্তান্তর করার কথা রয়েছে।

Comments are closed.