রাজশাহীতে নেশাগ্রস্ত অবস্থায় ট্রেনের নিচে শুয়ে পড়ল যুবক

রাজশাহীতে নেশাগ্রস্ত অবস্থায় ট্রেন আসতে দেখে রেললাইনের উপর শুয়ে পড়ে, ট্রেনে কাটা পড়ে ভুট্টু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭মে) সকাল ১০টার দিকে নগরীর ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ভুট্টু নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ জামালের মোড় এলাকার মন্টুর ছেলে।

 

রাজশাহী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি মোজাম্মেলের মোড়ে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক নেশাগ্রস্ত ছিলেন। ট্রেন আসতে দেখে তিনি রেললাইনের উপর শুয়ে পড়েছিলেন। দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই মেহেদী হাসান বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card