লুকানোর কিছু নেই, সবাই থাকবে ক্যামেরার অধীনে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ আজ মঙ্গলবার। ভোটের আগের দিন নিজের কার্যালয়ে নির্বাচনের নানা বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সাক্ষাৎকার নিয়েছেন রাজীব আহমেদ ও মেহেদী হাসান

নিয়াজ আহমেদ খান: নির্বাচনটি প্রকৃত অর্থেই ঐতিহাসিক। স্বাধীনতার পরে এ ধরনের উদ্যোগ মাত্র আটবার নেওয়া হয়েছে। অতীতে বেশির ভাগ সময় প্রশাসন ওই পথে হাঁটেনি। আমরা ডাকসু নির্বাচন আয়োজন করলাম মূলত তিনটি কারণে।

প্রথমত, এটি প্রকৃত অর্থেই সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি। তাঁদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা ব্যাপক। সারা দেশের মানুষও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। মানুষের মধ্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সক্রিয় করার তীব্র আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, জুলাই গণ-অভ্যুত্থানের মৌলিক মূল্যবোধ হলো মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের চর্চা।

আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই গণতন্ত্রের চর্চাকে এগিয়ে নিতে চেয়েছি। তৃতীয় কারণ, নানা রকম সীমাবদ্ধতার মধ্যেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ভালো ঐতিহ্য রেখে যেতে চাই।

ডাকসু নির্বাচন আয়োজনে আমরা ১১ মাস ধরে ব্যাপক পরিশ্রম করেছি। অংশীজনদের সঙ্গে বহু বৈঠক করেছি। সব মিলিয়ে আমাদের একটি ভালো প্রস্তুতি আছে। কিছু আশঙ্কাও আছে।

এনএএন টিভি